শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধীস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

৫০তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সায়েদ মিনহাজ সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর তৌফিক এলাহী,উপ:পরিদর্শক জামিরুল হক চৌধুরী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দৌহিত্র মিরাজুল ইসলাম সায়মন, কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার ইউনুছ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।