শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মহান বিজয় দিবসে মারকাযুল কোরআন সিলেটের বিজয় পতাকা র‌্যালি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
স্বাধীনতার গৌরবময় ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে মারকাযুল কোরআন সিলেটের উদ্যোগে এক পতাকা র‌্যালি বের করা হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর রায়নগর রাজবাড়ীর মাদরাসার প্রাঙ্গণ থেকে বিজয় পতাকা র‌্যালিটি বের হয়ে সিলেটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।
এসময় একাত্তরের বীর শহীদ, মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারে সকল শহীদদের রুহের মাগফিরাত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেন মাদরাসার প্রিন্সিপাল হাফিজ শেখ মুজিবুর রহমান।
এসময় মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল হাই আল হাদী, মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, শিক্ষক হাফিজ মুশাহিদুল ইসলাম, মাস্টার ইমাদ উদ্দিনসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন । 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।