শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গিকার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে জাতির পিতার সোনার বাংলা গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন আয়োজনে পালন করা হয়েছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে উপজেলা পরিষদ চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহন, ওই মাঠে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগীতা, মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে প্রামান্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এবং গুরুত্বপূর্ন স্থাপনায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। নিজস্ব বাজেটে হাসপাতাল ও এতিমখানায় পরিবেশন করা হয়েছে বিশেষ খাবার।
এদিকে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়এবং মুজিব বর্ষের পতাকা উত্তোলন, স্ব ধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় র‌্যালী নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রশাসন আয়োজিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্র কলেজ মাঠে সালাম গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, সহকারী কমিশনার (ভুমি) মেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ।

এদিকে সকালে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় র‌্যালী নিয়ে প্রশাসনের অনুষ্ঠানে যোগদান করে বীর মুক্তিযোদ্ধারা।

বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিত ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।