শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে মোয়াজ্জেম হোসেন আলাল কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেছেন সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।
আদালতের বিচারক মামলাটি গ্রহন করে আগামী ৩ জানুয়ারি আদেশের জন্য দিনধার্য করেছেন। মামলার আইনজীবী এ্যাডভোকেট শেখ আব্দুল কাদের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার এজাহারে সংশ্লিষ্ট ফেসবুক পেজের এডমিন মোছাদ্দের আলী জায়গীরদারকেও আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, স¤প্রতি নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে মোয়াজ্জেম হোসেন আলাল কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।