শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে বরিশালের ডিইএমও একেএম সাহাবুদ্দিন বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন। মূল বিষয়ের উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিটিসির ইন্সট্রাক্টর মোহাম্মদ হাসান। সেমিনারে প্রানিসম্পদ, কৃষি, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন, বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিব সহ বিভিন্ন পর্যায়ের ১০০ জন এই সেমিনারে অংশ নেন। দালালদের খপ্পরে না পরা, দক্ষ হয়ে বিদেশ গমন করা, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষন আন্তরিকতার সাথে গ্রহন করা এবং বিদেশ গমনের ক্ষেত্রে সরকারি সহায়তার বিষয়ে ধারনা দেয়া হয়েছে। জেলা প্রশাসক তার বক্তব্যে দক্ষ হয়ে বিদেশে গিয়ে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য আহবান জানান, তিনি আরো বলেন অদক্ষ কর্মীর বিদেশে চাকুরির ক্ষেত্রে অর্থ কম পায় এবং মর্যাদাশীল কাজ পায় না। কিন্তু যারা দক্ষতা অর্জন করে বিদেশগামী হলে তারা অর্থ এবং মর্যাদা দুটিই পায়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।