শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে  নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (১৪ ডিসেম্বর)  আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।  নান্দাইল প্রেসক্লাবে সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাংবাদিক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, লেখক ও কলামিষ্ট সাইদুর রহমান, মানবাধিকার সংগঠক ও সমাজ সেবক ডাঃ ফখর উদ্দীন প্রমুখ। এসময় বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাধারণ সম্পাদক আবুল হাসেম, নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূইয়া, সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি এ হান্নান আল আজাদ, প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মাওলানা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক রমজান আলী, শাহজাহান ফকির, ফরিদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মাওলানা হাবিবুর রহমান হাবিব সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।