শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমগ্র জাতির সাথে বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞ চিত্তে স্মরণের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আওয়ামী কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যো আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, আবুল বাশার হাওলাদার, বিপুল দাস, অনিমেষ মন্ডল, বজলুর রহমান হাওলাদার, হালিমুজ্জামান হালিম, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
অন্যদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা ও শহীদ বুদ্ধিজীবিদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভ‚মি) নেহের নিগার তনু, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার আশুতোষ রায়সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।