টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পুস্পঅপর্ন করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভপতিত্বে ও সঞ্চালন করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, নাগরপুর থানার ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মো. গোলাম সরোয়ার ছানা, লক্ষ্মী কান্ত সাহা, নীরন্দ্র কুমার পোদ্দার প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ- ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেনীর সকল বুদ্ধিজীবীকে হত্যা করে।
#চলনবিলের আলো / আপন