দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ গ্রামের খাল ও বিলে অভিযান চালিয়ে ৯টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলম জানান, আটককৃত অবৈধ চায়না জাল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর উপস্থিতিতে সোমবার বিকেলেই উপজেলা পরিষদ চত্তরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন