শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে এখনও জমে ওঠেনি  ভ্রাম্যমাণ পুরাতন শীতের পোষাকের বাজার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
সারা দেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও শীতের আমেজ শুরু হয়েছে। শীতের দেখা পেয়ে খুশিই হয়েছিলেন নাগরপুরের ভ্রাম্যমান পুরাতন গরম কাপড় ব্যবসায়ীরা। তাদের আমদানি করা বিভিন্ন রকমের শীতের গরম কাপড়গুলো বেশির ভাগই বিক্রি হয় জেঁকে আসা শীত অথবা ঘন কুয়াশার দিনগুলোতে। এখন শৈত্যপ্রবাহ না থাকলেও ঘন কুয়াশার কারণে দুপুরের পর থেকেই বেশ শীত অনুভব করছে এই অঞ্চলের মানুষ।
এ সময় কনকনে শীত নামে, আর শীতে গরম কাপড়ের ব্যবসাটাও হয় জমজমাট। কিন্তু নাগরপুরে  এবার শীতের আমেজ শুরু হলেও গরম কাপড় বিক্রিতে উল্টো ভাব। ব্যবসায়ীরা এর প্রধান কারণ হিসেবে দেখছেন করোনা মহামারির প্রভাব। তাই শীত আসলেও পুরাতন পোশাক  ব্যসায়ীদের মনে খুশির আমেজ নেই কারন বিক্রি নেই বললেই চলে।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায় নাগরপুর সরকারি কলেজের পুকুর পাড়,নাগরপুর মধ্য বাজার সহ ব্যস্ততম সড়ক গুলোর পাশে বসা পুরাতন শীতের পোশাকের  ভ্রাম্যমান দোকানগুলোতে নেই তেমন জমজমাট ভাব।
নাগরপুরের পুরাতন শীতের পোশাকের ব্যবসায়ী মোঃ আব্দুল শহীদ(৫০) এর সঙ্গে কথা হয় তিনি জানান, প্রায় ২০ বছর যাবৎ এই ব্যবসা করে আসছেন। তার গ্রামের বাড়ি ঘিওরকোল নাগরপুর  উপজেলায়। করোনার কারণে তাদের ব্যবসায় একবারেই অচলাবস্থা। শতভাগের মধ্যে প্রায় ৫০%-এ নেমে এসেছে  আমাদের ব্যবসা।তবুও বেশী লাভের আশায় নিয়মিত নাগরপুরের বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ দোকান দিযে বসে আসেন।
তিনি আরও বলেন গত বছরের তুলনায় এবার প্রতিটা কাপড়ের মূল্যে বেশি দিয়েই পাইকারী ভাবে ক্রয় করতে হচ্ছে। তাই আমরাও ক্রেতাদের কাছে একটু বেশী মূল্যে  বিক্রি করতে হয়। কিন্তু দোকান গুলোতে ক্রেতার সংখা খুবই কম তাই আমাদের বিক্রির অবস্থাও খারাপ। আমরা গত শীতে অনেক টাকা ইনকাম করতে পেয়েছি।পুরাতন পোশাক ভেদে ১০০০,৫০০,২০০,১০০  টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত প্রতিটি পোশাক দাম চাওয়া হচ্ছে।
গয়হাটা বাজারের পুরাতন কাপড় বিক্রেতা মো.গোলাপ সরকার জানান-বিক্রি খুবই কম তারপরেও যারা ক্রয় করার জন্য আসে দাম একটু চড়া হওয়ায় দাম দর করে চলে যায়।দাম বেশী হওয়ার কারন জানতে চাইলে তিনি জানান মোকামে দাম বেশী হওয়ায় শীতবস্ত্র বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন  তারা।
বিক্রি এই অবস্থায় আসার কারণ জানতে চাইলে তিনি আরো জানান, ধীরে ধীরে শীত বাড়ছে ,কিন্তু করোনার কারণে মানুষের ইনকাম কমে গেছে।  শীত নিবারনের জন্য কাপড় ক্রয় করতে বাজারে আসলেও দাম  একটু বেশি চাওয়ায় ওনারা মুখ ফিরিয়ে নিচ্ছে।বেশ কয়েকটি এলাকার ফুটপাতের ওপর বসা দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
এদিকে কাপড় কিনতে আসা কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, বড় বড় মার্কেটের দোকান গুলো এবং শোরুম থেকে আমরা কাপড় কিনতে যাচ্ছি না  কারণ ভ্রাম্যমান ফুটপাতের দোকানগুলো থেকে কাপড় সহজেই কেনা যায়। এখানে কম দাম হলেও ভালো মানের কাপড় পাওয়া যায়। তাই নিম্মবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের প্রায় অনেক লোকই চলে আসে। এখানে আমাদের সাধ্যের মধ্যে ২০০-৩০০ টাকার মধ্যে ভালো মানের  শীতের পোশাক কিনতে পারি।গতবারের চেয়ে এবার পুারতন শীতের পোশাকের দাম  তুলনামূলকভাবে একটু বেশী  মনে হচ্ছে।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।