শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়া আওয়ামী লীগ সভাপতি মরহুম ইউসুফ মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দর স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ইউসুফ হোসেন মোল্লার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে গৈলা বাজারে গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মরণ সভায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউসুফ মোল্লাসহ উপজেলা সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, কেন্দ্রীয় নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, চেয়ারম্যান, মেম্বর, দলীয় মরহুম নেতৃবৃন্দর স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মরহুমদের স্বজন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, ইয়াকুব আলী শিল্পী, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা উইনয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ উপজেলা ও গৈলা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধবৃন্দসহ সাধারণ মুসুল্লি ও বাজারেরর ব্যবসায়ীগন।
স্মৃতিচারণ সভায় বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান তালুকদা, বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর মোহম্মদ গোমস্তা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রয়াত আওয়ামী লীগ নেতা শফিজ উদ্দিন মিয়া, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াাত, কেন্দ্রীয় শ্রমিকলীগের (দঃ) সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আক্কাস আলী সরদার, আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমান মোল্লা, জালাল সরদার, সাবেক চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান সেরনিয়াবাত, হাজী আব্দুল জব্বার, সামসুল আলম বেপারী, গিয়াস উদ্দিন মোল্লা, গাজী নূর মোহাম্মদ, যুবলীগের সাবেক আহ্বায়ক নান্নু খান, আকতার হোসেন মোল্লা, আশ্রাফ আলী হাওলাদার ও যুবলীগ নেতা হেলাল মোল্লাসহ দলীয় সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক ও গৈলা বাজার জামে মসজিদের পেশ ইমাম হেদায়েত উল্লাহ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।