শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঈদগাঁও থানার ওসির সাথে উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ। গতরাতে ঈদগাঁও থানা ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক আলহাজ্ব ছব্বির আহমদ এম, এ, বীর মুক্তিযোদ্ধা শেখ ছৈয়দ আলম, জাফর আলম হেলালি, নুরুজ্জামান, সরওয়ার কামাল চৌধুরী, মাস্টার মোকতার আহমদ, শামিম শহিদ চৌধুরী, কামরুল এহেসান বাবু, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, হারুন অর রশীদ চৌধুরী, সাংবাদিক মোঃ রেজাউল করিম, সাংবাদিক শেফাইল উদ্দিন, আলমগীর চৌধুরী,
মোকাররম বাবুল, রাশেদুল আমির চৌধুরী, সাংবাদিক যথাক্রমে এম, শফিউল আলম আজাদ, মোজাম্মেল হক, তৈয়ব জালাল, সায়মন সরওয়ার কায়েম, মিছবাহ উদ্দিন, ওসমান গনি ইলি, মনছুর আলম, কাউসার উদ্দিন শরীফ, এনামুল হক, আজিজুর রহমান রাজু, আনিসুর রহমান প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার দ্বিতীয় কর্মকর্তা এস, আই শামীম আল মামুন।
এতে বৃহত্তর ঈদগাঁওর শিক্ষা ব্যবস্থা, যানজট পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে পুলিশি সেবা কার্যক্রম সম্প্রসারণসহ নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার সার্বিক বিষয়াদী নিয়ে বক্তারা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।
ওসি আব্দুল হালিম সীমিত জনবল সত্ত্বেও সর্বসাধারণকে যথাসাধ্য পুলিশি সেবা অব্যাহত রেখেছেন বলে জানান।
মতবিনিময়ে বৃহত্তর ঈদগাঁওর উপযুক্ত স্থানে “ঈদগাহ ময়দান” স্থাপনের উপর জোর দেন অফিসার ইনচার্জ। উপজেলা বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ জানান, ঈদগাঁওকে উপজেলা হিসেবে বাস্তবায়নে ১৯৮৫ সাল থেকে নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এ সংগঠনটি। মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অফিস আদালতে যোগাযোগ অব্যাহত রেখেছে।
নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, যতদিন না ঈদগাঁও একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এ সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এলাকা ও এলাকাবাসীর জীবনমানের উন্নয়নে এ সংগঠন তার কর্মতৎপরতা এগিয়ে নেবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।