শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৭তম জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে উপজেলার টরকী বাসষ্ট্যানস্থ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে উপজেলার বিভিন্ন গ্রামের দুই’শ দুঃস্থ পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফরহাদ মুন্সী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠর স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার, রাশেদ হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগ নেতা তালুকদার মোঃ সজিব। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাইমুন তালুকদার, টিপু সুলতান, শামিম দেওয়ান, ছালাম খান, শাওন তালুকদার, রাশেদ আকন, রবিউল ঘরামী, হেলাল তালুকদার ও নোমান তালুকদারসহ অন্যান্যরা। শেষে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।