শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় মারধরের ঘটনার ৩মাস পর একজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় জায়গার বিরোধ নিয়ে দু-পক্ষের হামলা ও মারধরের ঘটনায় অবশেষে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পাবার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের (বড়ইতলা) অমূল্য মন্ডল’র সাথে একই বাড়ির ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকজ মন্ডলের সাথে জায়গার বিরোধ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর রাতে শালিস বৈঠক চলছিল। শালিস বৈঠকের এক পর্যায়য়ে অমূল্য মন্ডল ও সকজ মন্ডলের বাকবিতন্ডা ও পরস্পর হামলা হয়। হামলায় অমূল্য মন্ডল গুরুতর আহত হয়ে প্রথমে বরিশাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসা গ্রহন করে। মারামারির ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।
এদিকে অমূল্য রতন হত ২০দিন আগে মোটামুটি সুস্থ হয়েবাড়ি ফিরে আসলে শনিবার রাতে অমুল্য মন্ডল মারা যায়।
এ ঘটনায় ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রবিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। ওসি আরও বলেন, ভিসেরা রিপোর্ট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদালতে মামলা চলমান রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।