শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পদ্মাসেতুসহ সকল উন্নয়নে দুদকের দৃষ্টি আহ্বান নতুনধারার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
পদ্মাসেতুসহ সকল উন্নয়ন কর্মকান্ডে দুদকের পর্যবেক্ষণ দৃষ্টি রাখার  আহ্বান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ১২ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে দুদকের প্রতি এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, দফায় দফায় পদ্মাসেতু- মেট্ট্রোরেলসহ শতাধিক উন্নয়ন প্রকল্পের সময় যেমন বাড়ানো হয়েছে, তেমন বাড়ানো হয়েছে ব্যয়ও। নতুনধারার রাজনীতিকরা শুধু রাজনীতিই করে না, তারা রাজনীতির পাশাপাশি শিক্ষা-সমাজ-ধর্ম-মানবতার কল্যাণে নিবেদিত থেকে কাজ করে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি উন্নয়নকর্মে ২ থেকে ১০ গুণ পর্যন্ত ব্যয় বৃদ্ধি হয়েছে, আর এই ব্যয় বৃদ্ধির পেছনে রয়েছে দুর্নীতিবাজ আমলা-এমপি-মন্ত্রীদের রাতারাতি কোটিপতি হওয়ার লোভ। এই দুর্নীতিবাজদের কারণে জনগনের রক্ত চুষতে প্রতিটি দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, তেলের দাম বৃদ্ধি করেছে। দুদক যেন নীতির সাথে থেকে দুর্নীতি প্রতিহত করে সকল উন্নয়ন কর্মে। তা না হলে প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও তাঁর চারপাশে থাকা দুর্নীতিবাজদের কারণে মধ্যম আয়ের দেশের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।