শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে স্বাস্থ্য কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইলের ভূঞাপুরে জরুরী রোগীবাহী এ্যাম্বুলেন্সের ভিডিও ধারণকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দীন আহমেদ আনন্দ টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাসহ শারীরিকভাবে লাঞ্চিত করেন।
রবিবার (১২ ডিসেম্বর) সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিককে লাঞ্চিত করার প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণ করেন ভূঞাপুর, ঘাটাইল, কালিহাতী ও টাঙ্গাইলের সাংবাদিকবৃন্দ। বিক্ষোভটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাবে আলোচনা সভা থেকে আগামীকাল সকাল ১১টায় মানববন্ধন ও স্বারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয় এবং টিএইচও কে অনতিবিলম্বে অপসারনের দাবি জানানো হয়।
এরআগে, গত ১১ ডিসেম্বর বিকেলে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নির্বাচনী সহিংসতায় আহত রোগীরা চিকিৎসা নিতে আসেন। এমন তথ্যমতে সাংবাদিক আল আমিন শোভন তার পেশাগত দ্বায়িত্ব পালনে উক্ত হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে মূমূর্ষ একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ মূমূর্ষ ওই রোগীর সাথে একই এ্যাম্বুলেন্সে টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করে। পরে মূমূর্ষ ওই রোগীকে এ্যাম্বুলেন্সে উঠানোর ভিডিও করতে গেলো ডা. মহীউদ্দিন সাংবাদিক শোভনের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হলে তাকে প্রকাশ্যে জনসম্মুখে শারীরিকভাবে লাঞ্চিত সহ অকথ্য ভাষায় গালাগালি করেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।