শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পিয়ারুলের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি প্রেস ইউনিটির

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
গাইবান্ধার সংবাদযোদ্ধা পিয়ারুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। একই সাথে ইউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, এম লোকমান হোসাঈন, সিনিয়র যুগ্ম মহাসচিব শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব শৈবাল আদিত্য প্রমুখ এক যৌথ বিবৃতিতে সারাদেশে সংবাদযোদ্ধাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যে মামলা প্রত্যাহারের পাশাপাশি ৫৭ ধারা বাতিলের দাবি জানান।

প্রসঙ্গত, গাইবান্ধায় রিক্সাচালক ছকুকে গত ১৫ মে দাদনব্যবসায়ীরা নির্মমভাবে আহত করার পর তিনি মৃত্যুবরণ করলে সেই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেন সংবাদযোদ্ধা পিয়ারুল। সেই সংবাদের জেরে পিয়ারুলের বিরুদ্ধে দাদনব্যবসায়ী মন্টুর মেয়ে রিপা অপহরণ ও ধর্ষণ মামলা করে গত ২৩ জুন।

উল্লেখ্য, সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২০০৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশকারী অনলাইন প্রেস ইউনিটির সদস্য হতে আগ্রহী যে কোন সংবাদকর্মী অথবা অনলাইন এ্যাক্টিভিটিস্ট ০১৫৭২-৩০৯৮৭৪ নম্বরে নাম-কর্মরত গণমাধ্যমের নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করে সদস্য হতে পারবেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।