শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার পুর্ব প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার উপযুক্ততা অর্জনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে পুর্ব প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোঃ আরিফ হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আটোয়ারী উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনার উপযুক্ততা অর্জনে করনীয় সম্পর্কে আলোচনা করেন, জেলা শতভাগ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও আঞ্চলিক উপ-কমিশনার , দিনাজপুর অঞ্চল মোঃ আরিফ হোসেন চৌধুরী। আরো বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট কমিশনার ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, সেক্রেটারী ও দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান প্রমুখ। সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ ডিসেম্বর হতে পরবর্তী তিনদিন গ্রুপ ক্যাম্প এবং ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দলসহ ক্যাম্পেইনের মাধ্যমে আটোয়ারী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করার সিদ্ধান্ত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।