শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত ও নতুন কমিটি পরিচিতি সভা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রত্যক বছরের ১০ ডিসেম্বর তারিখে পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে অন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন ও নতুন কমিটির পরিচিতি সভা গতকাল বিকেলে বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে  মানবাধিকার কমিশন বানারীপাড়া শাখার সভাপতি  এটিএম মোস্তফা সরদার এর  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা শাখার সভাপতি ও দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল মহানগর শাখার সভাপতি আবু মাসুম ফয়সাল,  জেলা শাখার সাধারন সম্পাদক শেখ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মানবাধিকার কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কমিটির সাধারণ সম্পাদক এস মিজানুল ইসলাম,সহ সভাপতি রুহুল আমিন শুভ,  যুগ্মসম্পাদক মোঃ কাওছার হোসেন, অফিস সম্পাদক আব্দুল আউয়াল, এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন বানারীপাড়া শাখার নির্বাহী সদস্য ও বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র অধ্যক্ষ মোঃ ইমাম হোসেন। মানবাধিকার কমিশন বানারীপাড়া শাখার সহ সভাপতি  মাকসুদা খানম সহ  সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।