শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’র পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

আজ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মোঃ শামীম মোল্লার সঞ্চালনায়, সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মাওলানা ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ সহ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ঢাকা মহানগর দক্ষিণের সকল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভায় শ্রমিকদের অধিকার নিশ্চিত ও বেতন কাঠামো ২০ হাজারের কোটায় আনার আহ্বান জানান নেতাকর্মীরা। তাঁরা আরও উল্লেখ করেন, শ্রমিকদের সকল ন্যায্য সংগ্রামে শ্রমিক অধিকার পরিষদ পাশে থাকবে এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদকে আরো শক্তিশালী ও বেগবান করতে ঢাকা মহানগর দক্ষিণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্বশেষ অনুষ্ঠানের সমাপ্তিকালে বাংলাদেশ যুব অধিকার পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ হতে সংবর্ধনা জানানো হয়। এসময় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষে সাধারণ সম্পাদক নাদিম হাসান এবং সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।