শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর হানাদারমুক্ত দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ  মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
গোপালপুর হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ছোট মনির, মুক্তিযোদ্ধা কমান্ডার আরজু মিয়া, মিনহাজ উদ্দিন ও এডভোকেট শামছুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালের ১০ ডিসেম্বর গোপালপুরকে হানাদারমুক্ত করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।