শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

“বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও” এই পতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি নান্দাইল শাখার আয়োজনে নান্দাইল মডেল থানার সামনে পুরাতন কৃষি ব্যাংক ভবনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

নান্দাইল শাখার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সেলিম ভূইঁয়ার সভাপতিত্বে ও জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও অত্র সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবুন ফাতেমা পপি, ঘোষপালা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম মো. এনামুল হক, অত্র সংগঠনের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাহসুদুর রহমান মান্না প্রমুখ। আলোচনা সভা শেষে নান্দাইল মডেল থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদে শেষ হয়।

এসময় মেশ্রিপুর দাখিল মাদ্রাসার সুপার সালেহ উদ্দিন আকন্দ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম কাজল, মুশুলী স্কুল এন্ড কলেজের প্রভাষক এনায়েত কমি ভূইঁয়া, দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইঁয়া, অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার, অর্থ সম্পাদক ও রাজাপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিন, সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক আনিসুজ্জামান ভূইঁয়া সামিউল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।