শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে নির্মাণ শ্রমিক (রাজ মিস্ত্রি, রড মিস্ত্রি ও ইলেকট্রিক মিস্ত্রি) দের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায়, বাস্তবায়নকারী সংস্থা: উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটি এবং উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ: দা) মোঃ আরিফ হোসেন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে শ্রমিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী জাকিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী আজমল হক খান, এজাহারুল হক, মাহাবুবুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।