শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

এডঃ ছলিম উল্লাহ কন‍্যা টমটমের ধাক্কায় পঙ্গু হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
কক্সবাজার সদরে ভারুয়াখালী ইউনিয়ন এর করিম সিকদার পাড়া এডভোকেট ছলিম উল্লাহ মেয়ে তাবসী রাবেয়া খান টমটমের ধাক্কায় শরীরের বিভিন্ন স্থানে হাড়ভাঙ্গা সহ গুরুতর আহত হয়েছে। আহত তাবসী রাবেয়া খান বিজি ট্রাষ্ট এর নার্সিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী । কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছলিম উল্লাহর ৩য় কন‍্যা। ইচ্ছা ছিল,পড়ালখা শেষে সেবিকা হিসাবে অসুস্থ রোগীদের সেবা করবে। ভাগ্যের নির্মম পরিহাস তা আর হলো না! নিজেই পঙ্গুত্ব বরণ করে রোগী হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
গত ৬ডিসেম্বর চট্টগ্রামস্থ কলেজ হোস্টেলে যাওয়ার জন্য কেনাকাটা করতে লিংকরোড মেরিন সিটি মেগাশপের সামনে পৌছার সাথে সাথেই বেপরোয়া গতিতে আসা ঘাতক টমটম গাড়ীর ড্রাইভার সম্পূর্ণ ইচ্ছাক‍ৃতভাবে ধাক্কাদেয়, শুধু  ধাক্কা নয়,গুরুতর জখমী অবস্থায় ইচ্ছাকৃত টমটমে চ‍েচাইয়া নেয়। পথচারীরা এগিয়ে আসলে ড্রাইভার পালিয়ে যাই। তাৎক্ষণিক তড়িঘড়ি করে মেরিনসিটি হাসপাতালে নিয়ে যায়। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাঁড় ভেঙ্গে গুড়ো হয়ে যায়। ফলে তাকে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর দেখে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে রেপার করে।
বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালের বেডে মরণ যন্ত্রণায় ভূগছে। হতে চেয়েছিল সেবিকা সুযোগ হলোনা রোগীদের সেবা করার। ঘাতক টমটম ড্রাইভারকে সনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। ঘটনাস্থলে টমটম রেখে পালিয়ে যাওয়ায় ড্রাইভারের পরিচয়  জানা জায়নি। টমটমের কোন ধরনের মালিক বের হচ্ছে না। এই টমটম ড্রাইভার এর পরিচয় জানা থাকলে সন্ধান দেওয়ার সকলের সহযোগিতা কামনা করেন তাহার পরিবার। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।