শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় আর্ন্তজাতিক নারী নির্য়াতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

পাবনার আটঘরিয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে“ জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী নির্যাতন বন্ধ করি’ কমল রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আটঘরিয়া উপজেলা পরিষদ হলরুমে গত ৯ ডিসেম্বর বৃহষ্পতিবার ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান।
বক্তব্য দেন দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, উপজেলা তথ্য আপা সুলতানা সানজিদা তুলি। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা রাজু আহমেদ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলায় ৫জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা নির্বাচন করা হয়েছে। এরা হলেন-অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারি নারী জালালের ঢাল গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে মোছা: নাজমিন খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারি নারী উত্তরচক গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন, সফল জননী নারী রঘুনাথপুর গ্রামের মৃত এসেম মন্ডলের মেয়ে মোছাঃ মালেকা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী শ্রীকান্তপুর গ্রামের মোঃ তোরাব আলীর মেয়ে মোছা: সানোয়ারা খাতুন, সমাজ উন্নয়নের অসামান্য অবদান রেখেছেন যে নারী চাঁদপুর গ্রামের মুনজিল শেখের মেয়ে মোছা: জোসনা খাতুন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।