শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দূর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন, উপজেলা সদরে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে  দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক মো. কামরুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসুর, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, আলম ফরাজী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাসান মাহমুদ জুয়েল সকলকে নিজ নিজ অবস্থান থেকে দূর্নীতি বিরোধী প্রচারাভিযান জোরদার করার আহব্বান জানান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।