শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

“দুর্নীতিকে না বলুন, দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না” এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্তর থেকে শিক্ষক, শিক্ষার্থী, সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়।
র‌্যালী শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবু তাহের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শিক্ষক নির্মলেন্দুু বাড়ৈ।
এসময় উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামান, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা দুদক কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক এমএ মান্নান, সদস্য সরোয়ার আলম, সিসিলিয়া পারুল মন্ডল, পদ্মাবতী হালদার, তপন বসুসহ বিভিন্ন বিদালয়ের শিক্ষক মন্ডলী, সরকারী কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।