শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে আন্তার্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার ০৯ ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসচি পালনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন(দুদক) এর পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন, ফেস্টুন সহ বেলুন উড্ডয়ন, মানববন্ধন ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা ছিল অন্যতম। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের পরেই উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। দুর্নীতি বিরোধী দিবসে এবারের প্রতিপাদ্য “ আপনার অধিকার, আপনার দায়িত্ব” বিষয় নিয়ে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমানের সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয় ও সোনার বাংলা গড়তে হলে দুর্নীতিকে না বলুন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মোঃ আরিফ হোসেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, সহকারী স্যটেলমেন্ট অফিসার মির্জা মোঃ জিকরুল হক বেগ, আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদস্য আলহাজ্ব রিয়াজুল ইসলাম রিন্টু, রুমি বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।