শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ডোমার নাট্য সমিতির ব্যানারে নয়ন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
 নীলফামারীর ডোমার নাট্য সমিতির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়ন এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় ডোমার নাট্য সমিতির সহ-সভাপতি ও ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতি মিলনায়তনের সাধারণ সম্পাদক ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, অর্থ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, মহিলা সম্পাদিকা আরমিন আক্তার জাহান, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন চিকনমাটি পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তছলিম উদ্দিন।
উল্লেখ্য যে, গত(৩ ডিসেম্বর)শুক্রবার সন্ধ্যায় তার মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয় এবং (৪ ডিসেম্বর) শনিবার রাতে মাথায় অস্ত্রোপাচার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারই আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।