শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

“চাকার নিচে মেধা শেষ, এটা কি আমাদের স্বাধীন দেশ” শ্লোগানকে সামনে রেখে ৪৮ ঘন্টার আল্টিমেটামের মধ্যে প্রশাসন থেকে কোন ধরনের আশ্বাস ও সহযোগিতা না পেয়ে পুনরায় রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে নগরীর সদররোডে নৌ-পথসহ সকল গণপরিবহনে শিক্ষার্থীদের সার্বক্ষনিক হাফভাড়া ৫০% হ্রাস নিশ্চিত এবং নিরাপদ সড়কসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ শেষে পুনরায় ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হলে তারা জেলা প্রশাসক দপ্তর ও বিআইডব্লিউটি কার্যলয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা করেছেন।

সমাবেশে শিক্ষার্থী রাহুল দাশের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ববি শিক্ষার্থী আলিশা মুনতাজ, শাকিবুল ইসলাম শাকিব, সামিয়া লায়মন, তামিম ইসলাম, রিফাত মারফিয়া, অদিতি ভট্টাচার্য, হাফিজুর রহমান রাকিব প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।