মঙ্গলবার ৭ ডিসেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের বানারীপাড়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন সভায় এটিএম মোস্তফা সরদার সভাপতিত্ব করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন বানারীপাড়া উপজেলা শাখার সদস্যদের সাথে আলাপালোচনার মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি এটিএম মোস্তফা সরদার সভাপতি, এস মিজানুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মোঃ জাহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটির অন্যান্যরা সহ-সভাপতি মাকছুদা আক্তার, মোঃ রুহুল আমিন শুভ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল আউয়াল, নির্বাহী সদস্যরা হলেন, মোঃ মোয়াজ্জেম হোসন মানিক, অধ্যাপক মোঃ এমাম হোসাইন, এসএম গোলাম মাহমুদ রিপন, পারভী খানম, মোঃ মোফাজ্জেল হোসেন (জাফর), মোঃ খাইরুল ইসলাম এবং পুতুল দাস।
#চলনবিলের আলো / আপন