শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

মানবাধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সেমিনার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
 দিনাজপুরের নবাবগঞ্জে মানবাধিকার শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর মাদ্রাসা মাঠে ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার নবাবগঞ্জ শাখার প্রজেক্ট ম্যানেজার ডাঃ মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলার সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করনীয়, আইনী সহায়তা, নারী অধিকার এবং সামাজিক সুরক্ষা সেবার বিষয়ে গুরুত্বপূর্ণ  আলোচনা করেন।
এছাড়াও যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা মুলক আলোচনা হয়। 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।