শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগীতায় উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার সুশান্ত বালা, স্থানীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম।
পরে ৫টি ইউনিয়নের প্রতিবন্ধী ২০জনকে হুইল চেয়ার, ২০জনকে শ্রবণ যন্ত্র ও ২০জনকে সাদা ছড়ি বিতরণ ও নেদারল্যান্স’র লেলিয়ানা ডিআরআর এ(ড্র্যা) সহযোগীতায় ২শ প্রতিবন্ধীদের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।