শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে ৩ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাশাইল গ্রামের আজগর মৃধার ছেলে সেন্টু মৃধা (৩২), উত্তর শিহিপাশা গ্রামের হাকিম সিকদারের ছেলে মুরাদ সিকদার (১০) ও কোদালধোয়া গ্রামের নিরাঞ্জন বাড়ৈর ছেলে সুমন্ত বাড়ৈ (৩০) বাড়ি থেকে রাস্তায় বের হলে পাগলা কুকুরের কামড়ে আহত হয়। আহত ৩ জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, পাগলা কুকুরের কামড়ে আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রতিষেধক হিসেবে র‌্যাভিক্স ভ্যাকসিন দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।