নীলফামারীর ডোমার উপজেলা আ”লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়নের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩রা ডিসেম্বর) রাতে হঠাৎ করে তার শরীরে প্রেসার বেড়ে যাওয়ায় মস্তিষ্কে রক্ত ক্ষরণ হয় এবং তাৎক্ষণিক ভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানায় তার মস্তিষ্কে প্রচুর রক্ত ক্ষরণের কারণে যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে। তার পরিবারের লোকজন রাতেই ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নিবিড় পর্যবেক্ষনের জন্য নয়ন কে আইসিইউতে নিয়েছেন।
আর শনিবার (৪ঠা ডিসেম্বর) বিকাল ৩টায় তার মস্তিষ্কে অস্ত্রোপাচার করবেন ঢাকা ল্যাবএইডের কর্তব্যরত চিকিৎসকগন।
এবিষয়ে নয়নের ছোট ভাই দৈনিক বাংলাদেশ সমাচারের ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চল নয়নের অস্ত্রোপাচারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আমার বড়ভাই বর্ষীয়ান রাজনীতিবিদ এনায়েত হোসেন নয়ন ভাইয়ের জন্য বন্ধু, বান্ধব, আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ তথা দেশবাসী সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছি।
#চলনবিলের আলো / আপন