শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
আমরা সবাই মানবসেবী, মানবতাবোধে বিশ্বাসী’ স্লোগানে ঝালকাঠিতে শনিবার ৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভা এবং ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম এতে সভাপতিত্ব করেন। ইউনিট সেক্রেটারি আনোয়ার হোসেন পান্না বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন। সেক্রেটারির পক্ষে বার্ষিক রিপোর্ট, আয়-ব্যয়ের হিসাব ও সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন- ইউনিট সদস্য আনোয়ার হোসেন আনু। অডিট রিপোর্ট পাঠ করেন- ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন- সাবেক সেক্রেটারি ও আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু।
দ্বিতীয় পর্বে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউনিটের ২ জন কর্মকর্তা ও ৫ জন সদস্যের নাম ঘোষণা এবং চেয়ারম্যানের কাছে তালিকা হস্তান্তর করেন- ‘নির্বাচন কমিশনার’, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান।
নির্বাচিতরা হলেন-ভাইসচেয়ারম্যান : অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার; সেক্রেটারি : আনোয়ার হোসেন পান্না এবং সদস্য : আনোয়ার হোসেন আনু, মনিরুল ইসলাম তালুকদার, হাফিজ আল মাহমুদ, মনোয়ার হোসেন খান ও প্রফেসর ডা. অসীম কুমার সাহা। এছাড়া সভায় ইউনিট চেয়ারম্যান ৩জন ‘মনোনীত সদস্য’ এর নামও ঘোষণা করেন। তারা হলেন: সরদার শামসুল হক আক্কাস, চিত্তরঞ্জন দত্ত ও মাহমুদা বেগম।
১১ সদস্যের কমিটিতে জেলা পরিষদ চেয়ারম্যান পদাধিকার বলে ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
রেড ক্রিসেন্টের বর্তমান পরিষদ, আজীবন সদস্য, বার্ষিক সদস্য, ইউনিট কর্মকর্তা এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।