শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে সাদা ডাকাত নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বড় গোবিন্দপুর নিশানতারা ব্রীজের নিকট হতে সাদা মিয়া (সাদা ডাকাত) (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ছুরিকাঘাতে এ হত্যাকান্ডটি ঘটেছে হত্যার রহস্য উৎঘাটনে পুলিশের বিশেষ নজরদারি চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
আজ ৪ ডিসেম্বর শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রাম এলাকার নিশানতারা ব্রিজ সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া (সাদা ডাকাত) বড় গোবিন্দপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তার শরীরের একাধিক স্থানে ছড়িকাঘাতের চিহ্ন দেখা যায়।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আজ সকালের দিকে ব্রিজ সংলগ্ন স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাদা মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।