শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীর সোনালী ব্যাংক ম্যানেজারকে শয়তানের বাচ্চা বললেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভায় ২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সকলের উপস্থিতিতে সোনালী ব্যাংক শাখার ম্যানেজার মোঃ রওশন জামিলকে শয়তানের বাচ্চা বলাসহ অকথ্য ভাষায় গালি গালাজ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

এবিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংক পলাশবাড়ী শাখার ম্যানেজার (জেলার কনিষ্ঠ ম্যানেজার) রওশন জামিল বলেন,লোনের সুপারিশ না শোনার কারণে ক্ষিপ্ত হয়ে সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন আমাকে অপমান অপদাস্ত করার পরেও আমার বাবা তুলে গালি গালাজ করেছেন। যেহেতু উপজেলা প্রশাসনের আয়োজনের একটি সভায় আমি উপস্থিত হয়ে এমন ঘটনার শিকার হয়েছি। স্থানীয় মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি আপা ও উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান স্যার বিষয়টি দেখেছেন শুনেছেন তাদের সহ আমার উদ্ধোর্তন কর্তৃপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অপক্ষোয় রয়েছি।

এ বিষয়ে মোবাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধরী বিদ্যুৎ এর নিকট জানতে চাইলে, তিনি এ বিষয়টি নিয়ে পরে সামনা সামনি কথা বলবেন বলে জানান।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার রওশন জামিলকে অপমান অপদাস্থ করার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন, বিষয়টি দুঃখ জনক এটা তখন আমরাও প্রতিবাদ করেছি। হয়তো চেয়ারম্যান সাহেবে অন্য কোন ব্যক্তিগত সমস্যা ছিলো সেকারণে হয়তো ভুলবোঝা বুঝির একটি ঘটনা ঘটছে। আমরা উক্ত বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা করছি।

স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন,এটা কোনক্রমেই মানা যায় না । তবে এটা অতিব দুঃখজনক বিষয়।

উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে একটি অনুষ্ঠানে সরকারি একটি ব্যাংকের শাখার ম্যানেজার কে সকলের সামনে বাবা মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করায় উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এঘটনা কেন্দ্র করে উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারিরা কর্ম বিরতিসহ অন্যান্য কর্মসূচী পালনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একাধিক সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।