শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

৮ মাস পর বেনাপোল এক্সপ্রেস পুনরায় চালু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

করোনা সংক্রমণ শুরু থেকে বন্ধ ছিল প্রধানমন্ত্রীর উদ্বোধন করা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। দীর্ঘদিন পর পুনরায় চালু হয়েছে বেনাপোল-ঢাকা আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুর ১৮৮ জন যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। পুরনো রেল বগি এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ছাড়াই ২৩৭ দিন পর চালু হলো কাঙ্খিত এ ট্রেন। ট্রেনের বগির মান এবং যাত্রী সেবা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে বেনাপোলের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই ভারতগামী পাসপোর্ট যাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ‘বেনাপোল এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের উদ্বোধন করেন। তখন ট্রেনটি ছিল সম্পূর্ণ নতুন এবং ইন্দোনেশিয়ার তৈরী। ট্রেনটিতে ২ টি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, একটি কেবিন ছাড়াও ৬ টি শোভন চেয়ারের বগি ছিল। বর্তমান ট্রেনটি ভারতের তৈরি এবং অনেকদিনের পুরাতন নড়বড়ে। ট্রেনটিতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থাকলেও সাধারণ যাত্রীদের জন্য কোনো বগি নেই। প্রায় ৮ মাস আগে গত ৫ এপ্রিল বন্ধ হয়ে যায় ট্রেনটি। বেনাপোলের সাথে ভারতগামী পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লোকসানের মধ্যে পড়ে বেনাপোল এক্সপ্রেস। এছাড়া করোনাকালিন পরিস্থিতির কারনে দেশের সব ট্রেন বন্ধ হলে বেনাপোল-ঢাকাগামী আন্তঃনগর এ ট্রেনটি সরকার বন্ধ করে দেয়। বেশ কিছু দিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও অজ্ঞাত কারণে চালু করা হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হয় মেডিকেল ভিসা নিয়ে প্রতিদিন ভারত যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের।

বেনাপোল রেলওয়ে স্টেশন সেকেন্ড মাস্টার পারভিনা খাতুন জানান, সরকারের নির্দেশনায় করোনা সংক্রমণ রোধে প্রায় ৮ মাস ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি বন্ধ ছিল। তবে করোনা সংক্রমণের হার কমায় আজ থেকে পুনরায় সচল হয়েছে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।