ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি প্রণেতা, আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমানে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নিজ জন্মভুমি বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৪তম বার্ষিকী পালিত হয়েছে।
অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তির সু-বাতাসের দুই যুগ পালন উপলক্ষে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
প্রচার ও প্রকাশনা ফরহাদ তালুকদারের সঞ্চালনায় অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, বিপুল দাস, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সাইদুল সরদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, জেলা পরিষদ সদস্য পিয়ারা বক্তিয়ার, ইউপি চেয়ারম্যানদের পক্ষে ইলিয়াস তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকদের পক্ষে বজলুর রহমান হাওলাদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।
এর আগে সকালে এইসএসসি পরীক্ষার কারণে দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দ জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন করে জাতির পিতা ও শহীদ মন্ত্রী আব্দুর রব সেরনিাবাতের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক, জাতির পিতার ভাগ্নে, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম বন্ধের মাধ্যমে শান্তির সুবাতাস প্রহবমান রযেছে। যা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি লাভ করেছে।
#চলনবিলের আলো / আপন