শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় ভোক্তা অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
মঙ্গলবার  বেলা ১১ টায় বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী  অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯  বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে আইনটির ব্যাবহার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক মোঃ শাহ সোহেব আহম্মদ। আলোচনায় অংশ নেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, ওসি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ড, উপজেলা কৃষি অফিসার মোঃ মিজান মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী নিজাম উদ্দিন, সমবায় অফিসার আফসানা শাখী, বানারীপাড়া বন্দর বাজারের সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ জামান আশরাফী, প্রমূখ।এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন, বাজার ব্যবসায়িক দোকানদার। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।