শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গৌরনদী উপজেলা আওয়ামী লীগের ৭১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জেলা কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি)’কে পূনাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আবুল হাসানাত আবদুল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস এর স্বাক্ষরিত একটি ৭১সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি মঙ্গলবার সকালে ঘোষণা হয়। গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে এ নতুন কমিটির ঘোষণা করা হয়। পুনরায় এইচ.এম জয়নাল আবেদীনকে সভাপতি, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুননাহার মেরীসহ ৯জনকে সহ-সভাপতি, মো.হারিছুর রহমানকে সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নতুন মো. কামরুল ইসলাম দিলীপসহ ৩জন সাংগঠনিক সম্পাদকসহ মোট ৭১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।