শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় যাত্রীবাহি পরিবহন থেকে জাটকা জব্দ, জরিমানা আদায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের অভিযানে যাত্রীবাহী পরিবহন থেকে বিপুল পরিমান জাটকা জব্দ করে যাত্রীবাহী পরিবহনে মাছ পরিবহন ও জাটকা সংরক্ষণের অপরাধে পরিবহনের সুপারভাইজারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী বাইপাস সড়কে থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী পরিবহন ‘সেভেন স্টার’এ (ঢাকা মেট্রো-ব-১১-০৬৬৮) তল্লাশী চালিয়ে পরিবহনের বক্সে সংরক্ষন করা ২পেডি (ককশীট) জাটকা জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

আদালতের পেশকার রমনী রঞ্জন বিশ্বাস জানান, মাছ আটকের খবরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবুল হাশেম পরিবহনের সুপার ভাইজার যশোর সদর এলাকার বাসিন্দা শেখ হারুন অর রশিদকে পরিবহনে মাছ ওঠানো ও জাটকা পরিবহনের অপরাধে দুই হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন।

জব্দকৃত জাটকা রাজিহার, বাশাইল, বাকাল, ফুল্লশ্রী এতিমখানা, দোয়েল হোষ্টেল, উপস্থিত ভ্যান চালকসহ বিভিন্ন স্থানের দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।