নীলফামারীর ডোমারে ৪ নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা বাছাই উপলক্ষে উপজেলা আ’লীগ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯ নভেম্বর ) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে কার্যালয়ে ৪নং জোড়াবাড়ী আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আ’লীগের সাঃসম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় আলোচনা শেষে ৫ জানুয়ারী ২০২২ ইং তারিখে ৪ নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় ১০ জন নৌকার মনোনয়ন প্রত্যাশিদের নাম ঘোষনা হয় এহতেশামুল হক( জোড়াবাড়ী ইউনিয় আ’লীগ সা:সম্পাদক), নজরুল ইসলাম( জোড়াবাড়ী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি),আতাউর রহমান সাজু ( জোড়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক),বর্তমান চেয়ারম্যান আবুল হাচান, সব্যসাচী রায় (ডোমার উপজেলা ছাত্রলীগের সভাপতি), সাখাওয়াত হাবিব বাবু(সেচ্ছাসেবকলীগের যুগ্নআহবায়ক ) , বুলবুল আহমেদ বুলু( শ্রমিকলীগের সভাপতি ),ফজলুল হক, রজব আলী সরকার এবং ৪নং জোড়াবাড়ী ইউপির যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম জুয়েলসহ ১০ জনের নাম প্রস্তাব হয়।
উক্ত বর্ধিত সভায় জোড়াবাড়ী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম বলেন, নেত্রী যাকেই নৌকা দেউক না কেন আমরা সকলে নৌকা পক্ষে কাজ করবো।
#চলনবিলের আলো / আপন