শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

রাস্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে হানিফ বাংলাদেশী এখন বরিশালে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

জনগণের ভোটাধিকার প্রয়োগে নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনের নিরপেক্ষতা এবং অধিকতর শাক্তিশালী নির্বাচন কমিশন গঠণের দাবীতে গলায় ফেষ্টুন ঝুলিয়ে ও মাথায় ব্যালট বাক্স নিয়ে ৬৪ জেলায় প্রচার ও প্রচারনায় নামা হানিফ বাংলাদেশী এখন বরিশালে।
সোমবার সকালে প্রচারনার ২৮তম দিনে হানিফ বাংলাদেশী বরিশাল জেলা প্রশাসক দপ্তরে গিয়ে রাষ্ট্রপতির বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। হানিফ বাংলাদেশী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে চলতি বছরের ২৪ অক্টোবর চট্টগ্রামের টেকনাফ জিরো পয়েন্ট থেকে জণসাধারনের ভোটাধিকারের অধিকার আদায়ে ও স্বচ্ছ নির্বাচন কমিশন গঠণের দাবীতে প্রচারনা কার্যক্রম শুরু করেন। যা আগামী বছরের জানুয়ারি মাসের শেষ ভাবে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ করা হবে। এর আগে ২০১৮ সালে হানিফ বাংলাদেশী ভারতের সীমান্তে ফালানী হত্যার প্রতিবাদে ফালানীর প্রতিকী লাশ নিয়ে টেকনাফ থেতে ৩৩দিন পায়ে হেঁটে তেঁতুলিয়া গিয়ে শেষ করেন। হানিফ বাংলাদেশী একজন সাধারণ কর্মজীবি নাগরিক। সে সবসময় অন্যায় অনিয়মের বিরুদ্ধে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন থেকে ঢাকার সেগুন বাগিচা এলাকায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
হানিফ বাংলাদেশী দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জনসাধারনকে উদ্বুদ্ধ করার পাশাপাশি নির্বাচনে স্বচ্ছ পরিবেশ তৈরীর জন্য সরকারের প্রতি আহবান করেন। তিনি বলেন, একসময় আমরা পাকিস্তানীদের কাছ থেকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর। কিন্তু এখনও আমরা এদেশে নাগরিকের মৌলিক অধিকার ও নিজস্ব ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছি। একটি দেশে নির্বাচন কমিশন শাক্তিশালী না হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব হবেনা। হানিফ আরও বলেন, সার্চ কমিটি; এটাও একটা শুভংকরের ফাঁকি। আমরা চাই আইনগতভাবে পাশ করে নির্বাচন কমিশন গঠণ করা হোক।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।