শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
নওগাঁর সাপাহারে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৯ নভেম্বর  সোমবার সকাল ১১ টার সময়   সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে  ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ধান বীজ  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে  ।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন’র সভাপতিত্বে প্রধান   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি’র পরিচালনায় কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার সহ উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ৮ নভেম্বর  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ৩হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩৬২৮০ কেজি বীজ, ৪০ হাজার ৮০০ শত কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমপিও সার বিনামূল্যে  বিতরণের মধ্য দিয়ে এই প্রণোদনা শুভ উদ্বোধন করেন। 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।