শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সরকারী বীজ বিতরণে ভাড়া বাবদ নেয়া টাকা ফেরত দিতে নির্দেশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
বরিশালের দুই পৌর নির্বাচনের তফসিল ঘোষণা

বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারী প্রনোদনার অংশ হিসেবে বিনামূল্যে বীজ ধান বিতরণে ভাড়া বাবদ কৃষকেদের কাছ থেকে আদায় করা টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায়।
জানা গেছে, প্রনোদনার অংশ হিসেবে উপজেলা কৃষি অফিস থেকে রত্নপুর ইউনিয়নের দুটি ব্লকে প্রান্তিক কৃষকদের মাঝে ১১৪০ কেজি উচ্চ ফলনশীল জাতের বীজ ধান বরাদ্ধ দেয়া হয়।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পশ্চিম মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন সমদ্দার, কৃষক সোবাহান হাওলাদার, উপেন বৈরাগী, নিমাই পারুয়া, অসীম হালদার, সুব্রত রায়, জালাল হাওলাদারসহ একাধিক কৃষকেরা জানান, সরকারের প্রনোদনার বীজ ধান বিনামূল্যে বিতরণের কথা থাকলেও উপজেলা থেকে বীজ ধান ভ্যানে করে স্থানীয় পর্যায়ে খরচ বাবদ প্রতি কেজি বীজ ধানে ১০ টাকা করে নিয়েছেন কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মনোতোষ সরকার।
সেই হিসেবে ১১৪০ কেজি বীজ ধানের গাড়ির ভাড়া বাবদ কৃষকদের কাছ থেকে ১১ হাজার ৪শ টাকা নিয়েছেন তিনি। অথচ উপজেলা সদর থেকে মোল্লাপাড়া গ্রামের দূরত্ব অনুযায়ি ভ্যান ভাড়া হবার কথা ২ থেকে ৩শ টাকা।
কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মনোতোষ সরকার জানান, কৃষকদের জন্য প্রনোদনার বীজ উপজেলা সদর থেকে ভাড়া দিয়ে স্থানীয়ভাবে বিতরণ করা হয়। বীজ ধানের বিনিময়ে কোন টাকা নেয়া হয়নি, উপজেলা সদর থেকে বীজ ধান আনার পরিবহন খরচ বাবদ কিছু টাকা নেয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় জানান, প্রনোদনার বিনামূল্যে বীজ ধান বিতরণে টাকা নেয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু কৃষকদের এই বীজ ধান উপজেলা অফিস থেকে নেয়ার কথা থাকলেও কৃষকরা না আসায় তাদের এলাকায় গিয়ে বীজ ধান বিতরণ করা হয়। কৃষকদের কাছ থেকে পরিবহন খরচের কথা বলে যে টাকা নেয়া হয়েছে তা ফেরত তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোতোষ সরকারকে ফেরত দিতে নির্দেশনা দিয়েছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।