শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার দুপুরে
উপজেলার পশ্চিম সুজনকাঠি গ্রামের আন্দ্রীয় হালদারের মেয়ে সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের কারিগরী শাখার ১ম বর্ষের ছাত্রী তুলি হালদার (১৯) শনিবার বিকেলে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়।
তুলির মা মরিয়ম হালদার জানান, তুলি পরীক্ষার প্রবেশপত্র আনার জন্য কলেজে যেতে চাইলে আমি তাকে বাড়িতে থাকতে বলি এবং আমি কলেজে তুলির প্রবেশপত্র নিয়ে এসে শুনতে পাই তুলি অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ কলেজ ছাত্রী তুলি হালদারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপমৃতু মামলার তদন্তকারী অফিসার ও আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী হোসেন জানান, তুলি হালদারের লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।