শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

অবৈধ আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে নান্দাইলে আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলন 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামীলীগের অবৈধ আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক দাবীদার সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও যুগ্ম আহ্বায়ক দাবীদার আনারস প্রতীকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে দল থেকে বহিষ্কার ও অবৈধ কমিটি বাতিলের দাবীতে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫শে নভেম্বর যুগ্ম আহ্বায়ক দাবীদার হাসান মাহমুদ জুয়েলের আয়োজনে সংবাদ সম্মলন করে আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (্আরসিডিএস পিএসসি) ও দলীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভুইয়াকে দল থেকে বহিষ্কার দাবী করার প্রতিবাদে রোববার (২৮শে নভেম্বর) উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া লিখিত বক্তব্যে বলেন, বর্তমান এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন ২০১৪ সনে বিনাভোটে সংসদ সদস্য হওয়ার পর থেকে এবং এর পূর্বেও বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান করেছে। যার জ¦লন্ত স্বাক্ষী গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান করে আনারস প্রতীকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলকে নির্বাচিত করেছে। এছাড়া কথিত দূর্নীতিবাজ এমপি তাঁর স্বীয় স্বার্থে স্বঘোষিত আহ্বায়ক কমিটি দাবী করে জামাত-বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীদেরকে বাংলাদেশ আওয়ামীলীগ দলে অনুপ্রবেশ করিয়ে নিজ বলয় সৃষ্টি করে আসছে। তারই ধারাবাহিকতায় নিজ বলয় ধরে রাখতে আওয়ামীলীগের দূর্দিনে সক্রিয় নেতাকর্মী তথা নান্দাইল উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপ্রচার সহ হয়রানি-নির্যাতন করে আসছে। ইতিমধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদেরকে দিয়ে নান্দাইলের জনপ্রিয় সাবেক সংসদ মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এবং জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে মিছিল মিটিং করে আওয়ামীলীগ দলের মানসম্মান ক্ষুন্ন করছে। দলের সাংগঠনিক শক্তির অবমাননাকারীদের বিরুদ্ধে জরুরীভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দলের হাইকমান্ড ও জেলার নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছেন নেতৃবৃন্দ। এছাড়া সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়া, মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম শফিক সরকার, নাজিমুল্লাহ লিটন, জামাল আকন্দ, মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নান্দাইল উপজেলা ও ময়মনসিংহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।