শনিবার , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে  ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে এমপিকে অবৈধ ঘোষণা ও কটাক্ষ করার প্রতিবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক কমিটির আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা সদরে এক বিশাল ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও নারী-পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত ঝাড়– মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মিছিল শেষে উপজেলা সদর নতুন বাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শরাফ উদ্দিন ভূইয়া, অধ্যাপক আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও ঝাড়– মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।